• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২ মাদক সেবীর কারাদন্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে বুধবার (১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে মুসা বেপারীর ছেলে শাহীন ব্যাপারী ও বিলচলন ইউনিয়নের দোলং বাঁশতলা এলাকা থেকে মৃত সমর চন্দ্র সূত্রধর এর ছেলে মহাদেব চন্দ্র সূত্রধর কে মাদক সেবনের দায়ে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জুন মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩ জন মাদক সেবী ও মাদক বিক্রেতাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান ও নিয়মিত মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন অংশ নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আইন অনু ব্যবস্থা গ্রহণ করছেন। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনলাইন জুয়াসহ সকল অপরাধ দমনে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo