• সমগ্র বাংলা

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর আয়োজনে গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি মো. ইদ্রিস হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রনলা সাহিত্য ও সংস্কৃতি সংসদের সহ-সভাপতি, উপন্যাসিক ও কবি মো. মুক্তার হোসেন।

টাঙ্গাইল জেলা বিএমজিটিএ-এর সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামিম-এর সঞ্চালনায় কবির জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদান নিয়ে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আবুল কাশেম খলিল উল্লাহ, উপজেলা বিএমজিটিএ সভাপতি ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ, জাসাস সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, বৈরানের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সুজনের সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, কবি আব্দুল জলিল, শিবুসহ স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের আরও অনেকে।

এ সময় উপস্থিত অতিথিরা ফুল ও উপহার সামগ্রী প্রদান করে কবি আব্দুস সাত্তার পলাশীকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের শেষপর্বে কবির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মো. নাজির হোসেন সিদ্দিকী।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo