• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খাঁ নদের ধারের কাশবন থেকে ৮ বছর বয়সী শিশু শাহাদাত হোসেনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার চরনাছিরপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় মেলার দোলনা সংশ্লিষ্ট ৫ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

জানা যায়,নিহত শিশু শাহাদাত হোসেন (৮), কওমি মাদ্রাসার ছাত্র। গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় সে।

সোমবার বিকেলে মেলার এক দোলনা কর্মচারী ইয়াছিন নিহত শিশুর বোনকে ফোন করে লাশের অবস্থান জানায়। কাশবনে লাশ পাওয়ার পর থেকেই ইয়াছিন পলাতক।

ইয়াছিন পলাতক থাকলেও মেলার দোলনা মালিক দেলোয়ার বেপারীসহ ৫ কর্মচারীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ও ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান, লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo