• সমগ্র বাংলা

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে চাটমোহরে জেইএফের এডভোকেসী সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নাগরিকতা সিভিল এনগেজমেন্ট ফান্ডের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের ত্রৈমাসিক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুর্শিদা খাতুন ববি। 

সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালানয় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। 

সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলার ১১টি ইউনিয়নের জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটির সদস্যরা অংশ নেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo