• সমগ্র বাংলা

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে দিনব্যাপী দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

সোমবার (২৯ জুন) সকালে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল- “শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও শোভন পরিবেশে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, একই দিন দুপুরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় তিনজন উপকারভোগীর হাতে মোট ৬৫ হাজার টাকা মূল্যের তিনটি ব্যাটারিচালিত অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের স্থায়ী আয়ের সুযোগ সৃষ্টি করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo