• সমগ্র বাংলা

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভারসহ অস্ত্রধারী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, তাজা কার্তুজ ও চাইনিজ কুড়ালসহ রাব্বী নামে এক অস্ত্রধারী অপরাধীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১২। এই ঘটনায় জড়িত অপর এক সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তার আস্তানায় অভিযান চালিয়ে বাকি অস্ত্রগুলো উদ্ধার করে র‍্যাবের আভিযানিক দল।

র‍্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। 

শনিবার (২৬ জুন) বিকেলে পাবনা সদর থানার দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে রাব্বী (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করে র‌্যাব। অবশ্য র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। রাব্বী পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লা পাড়ার মো. সিদ্দিক মোল্লার ছেলে। আটকের সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি রিভলভার ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত রাব্বীর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামি মো. জব্বার প্রামাণিকের (৪৫) আস্তানায় তল্লাশি চালিয়ে আরও ১টি বিদেশি পিস্তল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। পলাতক জব্বার প্রামাণিক কুষ্টিয়ার কুমারখালী থানার সাদীপুর ইউনিয়নের মৃত আবদুর রহিম প্রামাণিকের ছেলে।

পলাতক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং অস্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo