• রাজনীতি

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এদেশের যুবকরা প্রাণ দিয়েছে। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে, আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলনে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে। সেই রক্তের সাগর পেরিয়েই ৫ আগস্ট বাংলার মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ ভাগ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে, যে পথে গেছেন শেখ হাসিনা, সেইপথে যাবেন তারেক রহমানও।

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি একথা বলেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক। 

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের স্থানীয় ও অন্য নেতারা।

প্রধান অতিথি আরও বলেন, ৭০ ভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে গণভোটে। এই রায় শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বর্তমান সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে নামব, মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরব। বাংলার মানুষের অধিকার আদায়ে যে কোনো কঠিন পথ অবলম্বনে কুণ্ঠিত হব না। 

জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে। 

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি সিট নিয়ে সংসদে যেতাম। দেশের রাজনীতিকে স্থিতিশীল করে এবং রাজনৈতিক সংঘাত-দুর্নীতি-বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়তে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। আজ গণভোটের রায় কার্যকর না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। 

তিনি বলেন, গণভোটে মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন। রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিলেন বলেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, জামায়াত, ১১ দলকেও ভোট দিয়েছে। আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এজন্য জনগণ আপনাদের ভোট দেয়নি।

বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণহত্যার ব্যাপারে তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তেল বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয দ্রব্যের মূল্য বাড়িয়েছে। 

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া গিয়ে দেশের জন্য কি নিয়ে এসেছেন, দেশের মানুষকে তা জানাতে পারছেন না। 

মন্তব্য (০)





image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

image

জনগণ ঐক্যবদ্ধ, দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

নিউজ ডেস্ক : ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি...

  • company_logo