ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার দুই শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে গিয়ে বলৎকারের অভিযোগ উঠেছে বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সানজু বকসীর বিরুদ্ধে।এ
ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।
আজ শনিবার ২৭ জুন দুপুর আড়াইটার দিকে সুন্দরগঞ্জ উপজেলার তেলনীপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের ব্যানারে এই মানববন্ধনটি হয়।
জানা যায়, গতমাসে ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী প্রতিদিনের মতো বাড়ী থেকে খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন।মাদ্রাসা পৌঁছানোর পর মাদ্রাসা পাশে বাড়ীর মো সান্জু মিয়া খাবার লোভ দেখিয়ে বাসা ডেকে নিয়ে গিয়ে বলৎকার করে।ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবাদ জানায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘এ বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)