• সমগ্র বাংলা

দিনাজপুরে ২ হাজারের বেশী মাদক বিক্রেতা মানববন্ধন কর্মসূচিতে দাবি

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে " সচেতনতাই মুক্তি মাদকমুক্ত সমাজই শক্তি" শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে  বন্ধুসভার সদস্যদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

এসময় বক্তব্য দেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ভাবনার পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু, বন্ধুসভার বন্ধু মুকিত হায়দার, দীপু রায় এবং শবনম মোস্তারিসহ অন্যান্যরা।  

 বক্তারা বলেন, ‘গত কয়েক বছর ধরে জেলায় মাদক বিক্রেতা ও মাদক ব্যবসায়ীর সংখ্যা কয়েকগুন বেড়েছে। মদ-গাজা-ফেনসিডিলের পাশাপাশি ভয়াবহ ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়ছে কিশোর-তরুণ-যুবকরা। সাম্প্রতিক সময়ে মাদক বিক্রি ও সেবনকারী হিসেবে নারীদের সংখ্যাও বেড়েছে, যা দৃশ্যমান। এই মাদকের ভয়াবহতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। 

তারা বলেন, বর্তমানে জেলায় দুই হাজারের বেশী মাদক বিক্রেতা রয়েছেন। ১৪২ কিলোমিটার ভারতীয় সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে অন্তত আড়াই শতাধিক রুট মাদক পাচারের নিরাপদ স্থান হয়ে উঠেছে। এসব মাদকসেবী ও ব্যবসায়ী তৃণমূল পর্য্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের মদদে  মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo