• সমগ্র বাংলা

রাণীনগরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন অংকুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা, পলাশ চন্দ্র দেব নাথ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, গণমাধ্যমকর্মী, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলায় দিন দিন মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে শাস্তি প্রদানের সংখ্যার পরিসংখ্যান তুলে ধরা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ অভিযানের ফলে মাদকের বিস্তার অনেটাই কমছে বলে তুলে ধরা হয়। সভায় উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা নিয়ে আগামীতেও এই ধরণের অভিযান আরো বেশি বেশি অব্যাহত রাখার কথা জানানো হয়। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে স্থানীয় সাংসদ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার বড়বড়িয়া এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপন করার বিষয়ে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
 

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo