• সমগ্র বাংলা

ওয়ালটনের মানবিক উদ্যোগ গাজীপুরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প: সাধারণ মানুষের মাঝে স্বস্তির ছোঁয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশজুড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের বিপণন নেটওয়ার্ক ‘ওয়ালটন প্লাজা’। এর ধারাবাহিকতায় বুধবার (২৪ জুন) গাজীপুরে একযোগে একাধিক স্থানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

গাজীপুরের ওয়ালটন প্লাজা বিআইডিসি রোড ও সালনা শাখার যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে চাপুলিয়া হাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। বিরতিহীনভাবে বিকেল পর্যন্ত চলে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। দিনব্যাপী প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এই ক্যাম্পে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার মারুফা বিনতে রহিম চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গাজীপুর ইস্ট এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো. নজরুল ইসলাম, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. নূরে আলম সিদ্দিকী, মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার, সহকারী প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, গাজীপুর সদর উপজেলা শিক্ষা ইন্সট্রাক্টর রোকসানা বেগম এবং গাজীপুর মহানগরীর ২৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন।

ওয়ালটন গাজীপুর ইস্ট এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো. নজরুল ইসলাম বলেন, ওয়ালটন শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং মানুষের কল্যাণে সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয়ের চাপ বিবেচনায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে এই সেবায় অংশগ্রহণের আহ্বান জানান।

একই দিনে টঙ্গীর বনমালা এলাকায়ও ওয়ালটন প্লাজার উদ্যোগে আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে শুরু হয় এই চিকিৎসাসেবা কার্যক্রম

এই ক্যাম্পে মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান ডা: মোহাম্মদ আব্দুল্লাহ সিসিডি (বারডেম) চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা গ্রহণ করে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। তাদের অনেকেই জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকার প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জহিরুল ইসলাম, স্কুলের এডমিন আমানউল্লাহসহ ওয়ালটন প্লাজার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও একই দিনে গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা এলাকায় ওয়ালটন প্লাজার উদ্যোগে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদিনব্যাপী চলা এসব কার্যক্রমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন, যা এলাকায় মানবিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo