• সমগ্র বাংলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ছাত্রদলের  নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও কর্মসূচি  পালন করছেন।

গাইবান্ধা জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদল উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হাসান আলাল,যুগ্ন আহ্বায়ক সুজন পাটোয়ারী, গাইবান্ধা  সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মো রিফাত,শহর ছাত্রদলের সদস্য সচিব মুন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

নেতা কর্মীরা  শহরের বিভিন্ন স্থানে অবস্থান এবং খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।

বক্তারা আরও  বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে  বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

 

মন্তব্য (০)





image

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে বিএনপির কড়া ...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ...

image

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ; ক্যাম্পাস নজরদারি ...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নিষিদ্ধ ঘো...

image

চাটমোহরে তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ...

image

ফরিদপুরে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছা...

ফরিদপুর প্রতিনিধি : সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ...

image

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: অপতৎপরতা রু...

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়...

  • company_logo