• সমগ্র বাংলা

পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ নিখোঁজের দুইদিন পর পাবনার বেড়া উপজেলায় রহিম খান (৬৫) নামের এক লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিনপুর থানার দারিয়াপুর গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় তিনি লেবু ব্যবসায়ী ছিলেন।

আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, স্থানীয় আম ব্যবসায়ী দারিয়াপুর গ্রামের আবুল কাশেমের আম বাগানে আম পাড়তে গিয়ে রহিম খানের বুলন্ত মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের বরাত দিয়ে এসআই আওলাদ আরো জানান, রহিম খান পেশায় লেবু ব্যবসায়ী ছিলেন। গত শনিবার (২০ জুন) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকে সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo