• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ক্ষতিকর তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের লাভজনক ও নিরাপদ বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম। তিনি মাঠপর্যায়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক, সচেতনতামূলক আলোচনা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরছেন।

রোববার (২১ জুন) সকালে উপজেলার তিল্লী ইউনিয়নের পশ্চিম চরতিল্লী গ্রামে স্থানীয় কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠকে অংশ নেন তিনি। সেখানে তামাক চাষের পরিবেশগত, স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তামাক চাষে জমির উর্বরতা কমে যায় এবং কৃষকসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। অন্যদিকে একই জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরিষা, গম, ভুট্টা, শাকসবজি ও অন্যান্য রবি ফসল চাষ করলে অধিক লাভের পাশাপাশি খাদ্য উৎপাদনও বৃদ্ধি করা সম্ভব।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, তামাক চাষ মাটি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কৃষকদের এই ক্ষতিকর চাষ থেকে বের করে এনে লাভজনক ও নিরাপদ ফসলের দিকে নিয়ে আসাই আমাদের লক্ষ্য। কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে পাশে থাকবে।

তিনি আরও বলেন, কৃষকদের সচেতন করতে মাঠপর্যায়ে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে তামাকের পরিবর্তে খাদ্যশস্য ও অর্থকরী বিকল্প ফসলের আবাদ বাড়ে।

উঠান বৈঠকে অংশ নেওয়া কৃষকেরা তামাক চাষের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যতে তামাকের পরিবর্তে লাভজনক বিকল্প ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন। কৃষি বিভাগের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

​উপজেলা কৃষি বিভাগ জানায়, সাটুরিয়াকে তামাকমুক্ত করতে এবং কৃষকদের স্বাস্থ্যসম্মত লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন বিএনপির এক ন...

image

কালীগঞ্জে আড়াই বছরের শিশুহত্যায় কিশোরীর চাঞ্চল্যকর স্বীকা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের শিশু আরিশা...

image

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃ...

image

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্...

image

কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণে ফি ৫টাকা নির্ধারনের দাবিতে দিন...

দিনাজপুর প্রতিনিধি: কোল্ডষ্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতিক...

  • company_logo