• সমগ্র বাংলা

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ডিবি পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। 

নিহত যুবকের নাম মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। সে ফরিদপুরের মধুখালী উপজেলার পাড়াখোলা গ্রামের মির্জা ইসকান্দার হায়দার এর পুত্র এবং ফরিদপুর আইন কলেজের ছাত্র।

নিহতের পরিবার জানায়, শনিবার বিকেলে প্রান্তকে তার বাড়ির নিকট থেকে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল আটক করে। এ সময় তার কাছে মাদক ছিল জানিয়ে ডিবি পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে।

নিহতের মা মির্জা খাদিজা আক্তার নিপার অভিযোগ, প্রান্তকে বেধড়ক মারপিট করে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান,  পুলিশ মাদকসহ প্রান্তকে আটক করে নিয়ে আসে।  সকালে অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত্যু হয় প্রান্তের। 

এ সময় তিনি জানান, শারীরিকভাবে আঘাতের কোন চিহ্ন তার শরীর নেই। তবে সে কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। প্রান্তের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo