• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত ভ্যানচালক পলাতক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এক বাক্ প্রতিবন্ধী তরুণীকে  ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ভ্যানচালকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম নূর ইসলাম (৩৮)। সে উপজেলার বাগাট ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।

এই ঘটনায় গতকাল শনিবার  রাত সাড়ে ১১টার দিকে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মামুন শেখ। ঘটনার পর থেকে অভিযুক্ত নূর ইসলাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাক্ প্রতিবন্ধী তরুণীর পরিবার এবং অভিযুক্ত নূর ইসলাম উপজেলার বাশপুর গ্রামে পাশাপাশি দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তরুণীর বাবা মামুন শেখ নিজেও একজন শারীরিক প্রতিবন্ধী এবং ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আটটার দিকে মামুন শেখ ঘরে ফিরে নূর ইসলামকে তার মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি ঘরের দরজা বাইরে থেকে আটকে দেন। তবে পরবর্তীতে ওই বাড়ির মালিক কেয়াম উদ্দিনের সহযোগিতায় নূর ইসলাম ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার পরিবারকে জানায়, গত চার দিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে পরপর বেশ কয়েকবার ধর্ষণ করেছে নূর ইসলাম।

ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখদেব রায়।

খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুক্তার হোসেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার পর থেকেই আসামি নূর ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo