• সমগ্র বাংলা

নড়াইলের সাতবাড়িয়ার বিরোধে পাটেশ্বরীর মানুষকে জড়ানোর অভিযোগে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে দুই পক্ষের বিরোধে পার্শ্ববর্তী গ্রামের নিরীহ মানুষেদর জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন)বেলা ১২ টার দিকে ভুক্তভোগী পাটেশ্বরী গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করে। 

হাতে হাত রেখে ঘন্টা ব্যাপ্পী চলা মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম শেখ, স্থানীয় আশিকুর রহমান, জাকির হোসেন, রাসেল ফকির প্রমুখ। 

বক্তারা বলেন, সম্প্রতি সাতবাড়িয়া গ্রামের ফারাজি ও মোল্যা বংশের দুই পক্ষের মধ্যে একটি জায়গা-জমি মাপামাপি নিয়ে বিরোধ বাঁধে। দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে তারা একে-অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলে৷ পরবর্তীতে ফারাজি গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পার্শ্ববর্তী পাটেশ্বরী গ্রামের কয়েকজনকে অভিযুক্ত করে বক্তব্য দেয়। কিন্তু প্রকৃতপক্ষে পাটেশ্বরী এলাকার ওই ব্যক্তিরা এ ঘটনায় জড়িত নয়।

পাচঁগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সেলিম শেখ বলেন। সাতবাড়িয়া গ্রামে মোল্যা ও ফারাজি বংসের মধ্যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধে হামলা,বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফারাজি গ্রুপ পাটেশ্বরী গ্রামের নিরীহ মানুষদের জড়ানোর জন্য চেষ্টা করছে।তারা সমাজিক যোগাযোগ মাধ্যমে লেখা লেখি করছে। বিভিন্ন দপ্তরে অভিযোগ করছে। যারা ছিল না তাদের নামে অভিযোগ করছে। আমরা পার্শ্ববর্তী গ্রামের মানুষ। তাদের কোন জামেলার ভিতর আমাদের গ্রামের মানুষ জড়িত নয়। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত চাই। 

মানববন্ধনে উপস্থিত থাকা পাটেশ্বরী গ্রামের আরেক বক্তা আশিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে মানবিক কারনে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিতে সহায়তা করেছিলন।কিন্তু পরে তাদের মোল্যা বংসের লোক হিসাবে প্রচার করা হচ্ছে এবং মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানান।

বক্তারা বলেন, সাতাবাড়িয়া গ্রামের দুই পক্ষের বিরোধের দায় পার্শ্ববর্তী গ্রামের সাধারণত মানুষের ওপর চাপানোর অপচেষ্টা বন্ধ করতে হবে।একই সঙ্গে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo