• সমগ্র বাংলা

সমুদ্রে ভাসমান বিকল বোটসহ ৪ জেলে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। জেলেরা হচ্ছে বরিশাল মেহেন্দিগন্জের আব্দুল করিম"র ছেলে মোঃ সিদ্দিক (৪৫), কক্সবাজার মহেশখালীর মৃত আবু সৈয়দ"র ছেলে মোঃ ফারুক, লক্ষীপুর রামগতির মোঃ হেলাল"র ছেলে মোঃ রিয়াজ ও মোঃ সোলায়মান 'র ছেলে মোঃ সবুজ। ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকছিলো এরা।

শুক্রবার (১৯ জুন)   বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার হতে ‘এফবি সৌরভ’ নামক একটি ফিশিং বোট ৪ জন জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে গত (১৮ জুন)  বৃহস্পতিবার দুপুর ২ টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে (১৯ জুন)  শুক্রবার সকাল ৯ টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। খবর পেয়ে   তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ  উক্ত এলাকায় অভিযান চালিয়ে  বিকল হওয়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

উদ্ধারকৃত ৪ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  

মন্তব্য (০)





  • company_logo