• সমগ্র বাংলা

উলিপুরে এমইপি কেবলস-এর ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ এমইপি (গ্লোবাল) কেবলস-এর উদ্যোগে উলিপুর উপজেলার ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। "সৌহার্দ্য ও সহযোগিতায় থাকুক সবসময়"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৮ জুন) উলিপুর  উপজেলার গুঞ্জন  কমপ্লেক্স  মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।


এমইপি কেবলস-এর স্থানীয় প্রতিনিধি ও উপজেলা ডিলারদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০০ জন ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানরাই নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার মূল চালিকাশক্তি। পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। তিনি সকলের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সততা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রংপুর বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শিপন। তিনি বলেন, নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক সেবা নিশ্চিত করতে ইলেকট্রিশিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করতে হবে।
তিনি আরও জানান, এমইপি গ্রুপ সবসময় ইলেকট্রিশিয়ান ও ব্যবসায়ীদের পাশে থেকে তাদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রংপুর টেরিটোরি সেলস্ ম্যানেজার মাহমুদুর রহমান সহ আরও অনেকে।


মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা নিজেদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo