• সমগ্র বাংলা

ফরিদপুরের মধুখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও বাল্কহেডসহ একজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আটক ব্যক্তির নাম মো. বেলায়েত মোল্লা (৪৫)। তিনি নড়াইল জেলার বুড়িখালী গ্রামের মো. হান্নান মোল্লার ছেলে।

জানা যায়, মধুখালী ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী গয়েশপুর ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে  বৃষ্টি উপেক্ষা করে অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনের সময় বেলায়েত মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।

জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউপি চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় দেওয়া হয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে থানা হেফাজতে পাঠানো হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, উপজেলার যেকোনো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo