ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে।
অভিযুক্ত শাহ মাহমুদ শান্ত (২২) উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহ আলম মন্ডলের ছেলে। শাহ আলম মন্ডল সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব আছেন।
ভুক্তভোগী তরুণী সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় চার বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে শাহ মাহমুদ শান্ত ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এর পর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ভুক্তভোগী তরুণী বলেন, চেয়ারম্যানের ছেলে শান্ত দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে বিভিন্ন জায়গা নিয়ে তার শারীরিক চাহিদা পূরণ করছে। এখন বিয়ের কথা বললে বিভিন্ন তালবাহানা করে। বর্তমানে আমার সাথে ফোনে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। মেসেজ দিলে মেসেজ দেখা না।
তিনি আরও বলেন, চেয়ারম্যান ছেলে বলে কি আমি বিচার পাব না। আমি ধর্ষিতা হিসাবে সরকারের কাছে বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত শাহ মাহমুদ শান্ত মুঠোফোনে বলেন, দীর্ঘদিন তার সাথে প্রেমের সম্পর্ক ছিলো। এখন সম্পর্ক বাদ দিয়েছি।
অভিযুক্ত শান্তর বাবা ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, কি আর বলমু আপনাকে, বিষয়টি মিমাংসার জন্য আলোচনা চলছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...
পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

মন্তব্য (০)