ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১মহিলাকে (নারী)পুষইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (১৫জুন) দিবাগত রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনে রোকুনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিমান্ত পিলার ২২৫/৩আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুশইনের চেষ্টা করা হয়েছে একজন নারীকে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা সাধারণ (সিভিল) নৌকার মাঝির সহায়তায় নৌকাযোগে ০১ জন মহিলাকে (নারী)কে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে।
তবে বিজেপির তাৎক্ষণিক কার্যকর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই নারী সীমান্তের শূন্য রেখা বরাবর ভারতের অভ্যান্তরে অবস্থান করছিলেন । বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...
পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

মন্তব্য (০)