• সমগ্র বাংলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা ও জবাবদিহিতা বিষয়ক কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, "চলচ্চিত্র ও গণমাধ্যম কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী উপকরণ। এ কারণে এ খাতে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। তিনি তাঁর প্রবন্ধে বলেন, একটি শক্তিশালী ও সুগঠিত চিত্রনাট্যই চলচ্চিত্রের মূল ভিত্তি, যা দর্শকের সামনে নতুন অভিজ্ঞতা ও বাস্তবতার প্রতিফলন ঘটায়। বর্তমান ডিজিটাল যুগে অনিয়ন্ত্রিত কনটেন্ট, বিভ্রান্তিকর তথ্যপ্রবাহ এবং নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে চলচ্চিত্র ও গণমাধ্যমে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করা সময়ের অপরিহার্য দাবি।

কর্মশালায় আলোচক হিসেবে আলোচনা করেন জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং স্ক্রিপ্ট রাইটার ও নির্মাতা মেজবাহ উদ্দিন সুমন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন। কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

কর্মশালার সমাপনী পর্বে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং নৈতিক গণমাধ্যম চর্চা জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত ও সুপারিশ তুলে ধরেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথার ইউপি চেয়ারম্যানের অডিও-ভিডিও ভাইরাল, তদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় সমর্থকদের অস্ত্র তৈরির...

image

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প...

পঞ্চগড় প্রতিনিধি : মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দ...

image

রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্যক্রম ডিজিটালাইজেশন ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রাজউউকের অনিয়ম দূর্নীতি রোধে সব কার্...

image

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

জামালপুর প্রতিনিধি : পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অ...

image

২ লাখ টাকা ঘুসসহ সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক

নিউজ ডেস্ক : চট্টগ্রামে নগদ দুই লাখ টাকা ঘুসসহ আবদুস সোবহান ...

  • company_logo