• সমগ্র বাংলা

‎উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রোববার (১৪ জুন) গভীর রাতে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ী থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

‎পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রীজের উপর মোখলেছুর রহমান সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগনের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

‎সোমবার (১৫ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরের উন্নয়নে এরশাদের অবদান স্মরণে জাপার কর্মসূচি

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ...

image

বন্যা পরবর্তী বন্যায় কবলিত মানুষদের পুনবাসনে সরকার বদ্ধ প...

চট্টগ্রাম প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্...

image

রংপুরে দুরারোগ্য রোগীদের চিকিৎসায় ৫০ লাখ টাকার অনুদান

রংপুর ব্যুরো : আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা ব্যয়ে...

image

দিনাজপুরের ট্রাক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনের তফশিল ঘ...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্...

image

কালীগঞ্জ পৌরসভার টেকসই উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে মতবিন...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভাকে পরিকল্পিত, আ...

  • company_logo