ছবিঃ সিএনআই
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জলাতঙ্কে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত এলাকার চারপাশের দুই কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
রবিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী জানিয়েছেন, জলাতঙ্ক রোগের সম্ভাব্য বিস্তার রোধে আক্রান্ত এলাকার আশপাশের গবাদিপশুকে প্রতিষেধক টিকা দেওয়া হচ্ছে। দিনের মধ্যেই টিকাদান কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।
জানা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামের বাসিন্দা রমজান ব্যাপারীর (৬০) একটি গরুকে পাগলা কুকুর কামড় দেয়। পরে গরুটি জলাতঙ্কে আক্রান্ত হয়। গত ৭ জুন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেন গরুটি পরিদর্শন করে এটিকে জলাতঙ্কে আক্রান্ত বলে নিশ্চিত করেন এবং গরুটি জবাই না করা ও মাংস বিক্রি বা খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। কিন্তু ওই সতর্কতা উপেক্ষা করে পর দিন ৮ জুন রমজান ব্যাপারী গরুটি ৩১ হাজার টাকায় স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করেন। পরে তার বাড়িতেই গরুটি জবাই করে মাংস ভাগ করে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে ওই দিন সন্ধ্যার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মসজিদের মাইকে মাইকিং করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় প্রতিষেধক নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী বলেন, গরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলে নিশ্চিত হওয়া যেত এটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না। কিন্তু গরুটি জবাই করে ফেলার কারণে নমুনা সংগ্রহ সম্ভব হয়নি। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রিং ভ্যাক্সিনেশন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।আক্রান্ত এলাকার আশপাশের গবাদিপশুকে সুরক্ষিত রাখতে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সামাজিক সংগ...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া ...
নিউজ ডেস্ক : খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে ...
কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াব...

মন্তব্য (০)