• রাজনীতি

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে ওঠা বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খানের দাবি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন এবং পরে ওই নারীকে ভ্রুণ নষ্ট করতে বাধ্য করেছেন। এরপর তাকে বিয়ে না করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে বিএনপির এই নেতা বলেন, ‘এরপর সরকারকে দোষারোপ করে শিবির মিছিল করেছে। তারা বলেছে, সরকার নাকি গুমের সংস্কৃতিতে ফিরে গিয়েছে।’

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘সবচেয়ে অবাক লেগেছে, বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিবৃতি। তিনি দাবি করেছেন শিবির নেতা ধর্ষক জিসানকে নাকি অপহৃত করা হয়েছে।’

গুম একটি গুরুতর অপরাধ উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘গুম বড় ধরনের অপরাধ। কিন্তু গুমের নাটক করাও বড় ধরনের অপরাধ। সুতরাং এই শিবির নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো আচরণ করছে। তার ভাষায়, ‘বর্তমানে জামায়াত-শিবির ঠিক আওয়ামী লীগের মত জালিম হয়ে উঠছে, কিন্তু তারা ধর্ষক জিসানের মত সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে।’

রাশেদ খান দাবি করেন, জামায়াত-শিবির এখন আর আওয়ামী লীগের বিচার চায় না, কারণ তারা নিজেরাই আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে বলে তিনি মনে করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের মত জালিম হতে চাইবে, তাদের বিরুদ্ধেও জনগণ কঠোর হিসেবেই অবতীর্ণ হবে।’

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo