• সমগ্র বাংলা

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক করলো বিজিবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুর কামালকে আটক করেছে বিজিবি। 

আটক অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি কর্তব্য পালনে বাধা প্রদান করায় উক্ত আসামীর স্ত্রীকেও আটক করা হয়। 

১২ জুন শুক্রবার  আনুমানিক ১১ টার সময়  নাইট্যংপাড়ায় নিজ বাড়ি থেকে স্বামীও স্ত্রী  আটক করে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিজিবি’র আভিযানিক দল নাইট্যংপাড়া এলাকায় অবস্থিত মোঃ নুর কামালের নিজ বাড়িতে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালে উক্ত আসামীর স্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  কাজে সরাসরি বাধা প্রদান করায় তাকেও আটক করা হয়।

উল্লেখ্য, আটককৃত আসামী মোঃ নুর কামালের বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৫২, তারিখ-১৫ ডিসেম্বর ২০১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

মন্তব্য (০)





image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

১

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

২

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৩

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৫

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

  • company_logo