• সমগ্র বাংলা

নড়াইলে নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১২ জুন  শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এছাড়াও উপস্থিত ছিলেন জুলফিকার আলী মন্ডল, মো. আলী হাসান, শাহরিয়ার রিজভী জর্জ, মোস্তফা কামাল, সায়দাত কবির রুবেল, সিহাবুর রহমান সিহাব, খন্দকার ফসিয়ার রহমান, এম এম মাহবুবুর রশিদ (লাবলু), বিদ্যুৎ কুমার সান্যাল এবং এস এম সাজ্জাদ রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব আতাউর রহমান বাচ্চু বলেন,"নড়াইলের মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ডায়াগনস্টিক সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসাসেবা যেন কোনোভাবেই বাণিজ্যিক রূপ না নেয়, বরং মানবিক দিকটিকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সঠিক রোগ নির্ণয় ও উন্নত সেবা নিশ্চিত করাই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ক্লিনিকের আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রশংসা করেন এবং নড়াইলবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের সততা ও নিষ্ঠার ওপর জোর দেন।

পুরো অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন মো: মিল্টন শেখ ও আল-আমিন । অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কাটা হয় এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধন উপলক্ষে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে নড়াইল ও পার্শ্ববর্তী এলাকার মানুষ অত্যন্ত সুলভ মূল্যে আধুনিক ল্যাব টেস্ট এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত সার্জিক্যাল ও ডায়াগনস্টিক সেবা পাবেন। এছাড়া বিনামুল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। #

মন্তব্য (০)





image

পাবনা বিসিক এর ভারপ্রাপ্ত ডিজিএম শামীমের অপসারণ দাবি শিল্...

১

পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...

image

দিনাজপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ প্র...

২

দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...

image

মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল ১ কোটি টাকার কষ্টিপাথরের মূর...

৩

ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...

image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

৫

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

  • company_logo