ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়নে সুশাসন, গণতন্ত্র, জেন্ডার, ও জলবায়ু বিষয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের সংবেদনশীলতা তৈরিতে এক সচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ত্রিমোহনী হাট প্রাঙ্গনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আপোস কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মো: মোকলেছুর রহমান বাবু। এছাড়াও আপোসের নির্বাহী পরিচালক এস এম শহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যবৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেণিপেশার ৩শতাধিক মানুষের কাছে নাটিকা পালা বদল ও বিষয় ভিত্তিক গানের মাধ্যমে সচেতন বৃদ্ধি করা হয়। আগামীতেও পুরো উপজেলাজুড়ে এই ধরণের সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও দর্শকরা।
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র...
ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়স...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...
পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

মন্তব্য (০)