• সমগ্র বাংলা

নড়াইলে একটি গ্রাম্য শালিশ বৈঠকের মধ্যে জামায়াতের নেতাকে কুপিয়ে গুরুতর জখম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধঃ নড়াইলে একটি গ্রাম্য শালিশ বৈঠকের মধ্যে জামায়াতের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে নড়াইল পৌর এলাকার ডুমুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো. আব্দুর রহিম ডুমুরতলা জামায়াত ওয়ার্ড ইউনিটের সাধারণ সম্পাদক এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরতলা গ্রামের ঈদগাহপাড়া এলাকার আশিক মোল্যা ও তার ভাই রাজু মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বুধবার আশিক তার ভাই রাজুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর পাশাপাশি রাজু ও তাদের বাবাকে মারধর করেন। এ ঘটনায় বিচার চেয়ে রাজু ও তার বাবা স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠকের আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে ওই বৈঠক শুরু হলে বিষয়টি মীমাংসার জন্য সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে আব্দুর রহিমকে সেখানে ডাকা হয়। শালিশ চলাকালে একপর্যায়ে আশিক বৈঠক থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আব্দুর রহিম তাকে থামানোর জন্য হাত ধরে টান দিলে আশিকের কাছে থাকা একটি ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতের ভাতিজা তানভীর রহমান বলেন,“আশিক ও রাজু আপন দুই ভাই। তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল আশিক রাজুর বাড়িতে হামলা ও ভাঙচুর করেন এবং তাদের বাবাকেও মারধর করেন। এ ঘটনার বিচার চেয়ে শালিশ ডাকা হয়েছিল। শালিশে উপস্থিত আব্দুর রহিম বিষয়টি মীমাংসার চেষ্টা করছিলেন। কিন্তু আশিক বৈঠক থেকে উঠে যাওয়ার সময় তাকে থামাতে গেলে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।”

অভিযুক্ত আশিক মোল্যার বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ বিষয়ে আশিকের বাবা কালিম মোল্যা বলেন,“আমার ছেলে আব্দুর রহিমকে কুপিয়েছে। তাকে দেখতে আমি খুলনায় যাচ্ছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

মন্তব্য (০)





image

‎ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র...

image

ফরিদপুরে পারিবারিক বিরোধ: ব্লেডের আঘাতে স্বামী জখম, হাসপা...

ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে ...

image

কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়স...

image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

  • company_logo