• সমগ্র বাংলা

পাবনায় নাম বদল করে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে নাম পরিবর্তন করে আবারও নকল দুধ তৈরির অপরাধে ‘সরকার ডেইরি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার ডেমরা বাজারে এ অভিযান চালানো হয় অভিযানকালে নকল দুধ তৈরির সরঞ্জাম ও প্রায় ২ হাজার লিটার নকল দুধ ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা এবং পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন, যেন কোনো অবস্থাতেই চক্রটি পুনরায় সিলগালা খুলে এই জনবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর রহমান ও রহিম উক্ত ‘সরকার ডেইরি ফার্মের’ মালিক। তারা দীর্ঘদিন ধরে দুগ্ধজাত পণ্য ও শিশু খাদ্যে মারাত্মক ক্ষতিকর ভেজাল মিশিয়ে বাজারজাত করে আসছিলেন। এর আগে গত ২ এপ্রিল ডেমরা বাজারের এই একই স্থানে অবস্থিত তাদের তৎকালীন ‘দুদক ডেইরি ফার্মে’ অভিযান চালিয়েছিল প্রশাসন। সে সময় নকল দুধ তৈরির সরঞ্জাম, ৯ ড্রাম সয়াবিন তেল, ৬ ড্রাম জেলি ও কয়েক ড্রাম নকল ঘিসহ মালামাল জব্দ ও ধ্বংস করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

প্রশাসনের চোখ ফাঁকি দিতে চতুর অলিউর ও তার সহযোগী প্রতিষ্ঠানের নাম বদলে ‘সরকার ডেইরি ফার্ম’ রেখে পুনরায় এই বিষাক্ত কারবার শুরু করেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা মেলায় কারখানাটি কঠোরভাবে সিলগালা করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, অলিউরের ভেজাল সিন্ডিকেটের জাল পাবনার অন্যান্য উপজেলাতেও বিস্তৃত। ডেমরার এই কারখানার পাশাপাশি ভাঙ্গুড়াতেও অলিউরের একটি ভেজাল ঘিয়ের কারখানা ও নকল দুধ তৈরির সেটআপ রয়েছে। এর আগে গত ২২ মে ভাঙ্গুড়া উপজেলাতেও তাদের মালিকানাধীন ‘দুদক ডেইরি ফার্ম’ নামক কারখানায় অভিযান চালিয়েছিল উপজেলা প্রশাসন, সেখান থেকেও নকল দুধ ও ভেজাল ঘি তৈরির সরঞ্জাম, জেলিসহ বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দ করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গুড়ার কারখানাতেও অলিউর প্রশাসনকে ফাঁকি দিয়ে গোপনে ভেজাল ঘি ও নকল দুধের ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে আসছে।

বারবার নাম পরিবর্তন ও স্থান বদলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই নকল দুধ ও ভেজাল ঘিয়ের ব্যবসা পরিচালনা করায় এবার ফরিদপুরের কারখানাটি এমনভাবে সিলগালা করা হয়েছে, যাতে কোনো আইনি ফাঁকফোকরে তারা এটি খুলতে না পারে। জনস্বার্থে প্রশাসনের এমন কঠোর ও দৃষ্টান্তমূলক অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বানিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেজাল দুধ ও ঘি উৎপাদনের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা সিলগালা করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র...

image

ফরিদপুরে পারিবারিক বিরোধ: ব্লেডের আঘাতে স্বামী জখম, হাসপা...

ফরিদপুর প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে ফরিদপুরের মধুখালীতে ...

image

কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়স...

image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

  • company_logo