• সমগ্র বাংলা

পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যায় মামলায় গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ছেলের সামনে বাবা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে, মামলার এজাহারনামীয় প্রধান আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১০ জুন) ভোররাতে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের আকমল খাঁর ছেলে মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক (৩৫) ও জাফরাবাদ গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮)।

এর আগে মঙ্গলবার (০৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন।

বুধবার (১০ জুন) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, বুধবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি ও একটি গুলির খোসা।

পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা এই দুইটি বাহিনীর আঞ্চলিক নেতা ও সদস্যদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয়। তবে হত্যাকান্ডে এর বাইরে অন্য কোনো কারণ বা যোগসূত্র আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে, হত্যা মামলার প্রধান দুই আসামি গুলি করা জাফরাবাদ পুরাতনপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মনিরুল ইসলাম ওরফে তোতা (৩৫) ও গোপলা’র ছেলে শাহীন (২৮) কে বুধবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজন এজাহার নামীয় আসামি নন।

এ বিষয়ে পুলিশ সুপার জানান, এই মামলায় অজ্ঞাতনামা আসামি আছেন ৮ থেকে ১০ জন। মামলার তদন্তে প্রাপ্ত ও হত্যায় জড়িত অভিযোগে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিগগির তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলে রোহান (১২) কে  রাখতে গিয়েছিলেন পিতা হোসেন আলী (৫৫)। মাদ্রাসার গেটে পৌঁছামাত্র ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে হত্যা করে দুর্বুত্তরা।

মন্তব্য (০)





image

পাবনায় নাম বদল করে আবারও নকল দুধ তৈরি: দুই লাখ টাকা জরিমা...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে নাম পরি...

image

পাবনায় গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সংলাপ, মানবাধি...

পাবনা প্রতিনিধিঃ গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন সাংবাদি...

image

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন: সভাপত...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সম...

image

নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই আপন ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল পৌরসভায় এক  হৃদয়বিদারক দুর...

image

ঢাকাগামী বাস থেকে ৫৯ বোতল "এস্কাফ" উদ্ধার, আটক -১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার হাতিরবাগান এলাকায় ঢা...

  • company_logo