ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মিশন গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পৌর সদরের ছোট শালিকা মহল্লার বাসিন্দা মুসলিম প্রামানিকের ছেলে মিনারুল হোসেন (২৩) কে আটক করা হয়।
পরে আটক মিনারুল হোসেনকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মিনারুল হোসেনকে বুধবার (১০ জুন) পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি, পরিবহন ও সংশ্লিষ্ট অপরাধ দমনের জন্য যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলতে থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত তল্লাশি, গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনা বিসিক শিল্পনগরীর ভারপ্রাপ্ত উপমহাব্য...
দিনাজপুর প্রতিনিধি : মাদক মুক্ত আগামী প্রজন্ম গড়তেদিনাজপুরে ...
ফরিদপুর প্রতিনিধি: রান্নাঘরের মাটির নিচে লুকানো ছিল অলংকার আ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

মন্তব্য (০)