• সমগ্র বাংলা

পাবনায় প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের একজন বিএনপি নেতার বিরুদ্ধে। 

শুক্রবার রাতে এই অভিযোগে ১০-১৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে সোহেলকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। পরে প্রায় ৩০ জন ভুক্তভোগী এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সোহেলের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ও ওই ওয়ার্ডের বিএনপির সহ সভাপতি। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। সে পূর্ব থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পূর্বেও সোহেল বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সোহেল রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে ভাঙ্গুড়া ত্যাগ করে চলে যায়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সোহেল ভাঙ্গুড়াতে ফিরে আসে। ভাঙ্গুড়া এসেই সে আবারো চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় সোহেল ভাঙ্গুড়া বাজার, পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া গ্রামের অর্ধ শতাধিক মানুষকে ভিজিডি কার্ড, পানির পাম্প, সরকারি প্রকল্পের ঘর সহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু টাকা দেয়ার পরে সাত-আট মাস পেরিয়ে গেলেও কোন সুবিধা পায়নি অধিকাংশ ভুক্তভোগী। ফলে ভুক্তভোগীদের একাংশ সোহেলকে পিটুনি দিয়ে শনিবার রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে শনিবারে থানায় লিখিত অভিযোগ দায়ের ৩০ জন ভুক্তভোগী।

ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন এক বছর আগে। আজও কার্ড পাইনি। তাই ধরে পুলিশে দিয়েছি। অভিযোগ দিয়েছি।

আরেক ভুক্তভোগী হোটেল কর্মী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে ৭-৮ মাস আগে ৫০ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার প্রমাণ আমার কাছে আছে। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে সোহেল রানা কোন বক্তব্য দেননি। 

তবে তার স্ত্রী শিখা বলেন, আমার স্বামী চিটার সবাই জানে। কিন্তু লোকজন টাকা দিছে কেন। এখন তারা মারছে। তাই টাকা পরিশোধ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সোহেল সরকারি বিভিন্ন সুবিধা দেওয়া কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করার বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। যেহেতু এসব সুবিধা প্রদানের বিষয় উপজেলা প্রশাসন সম্পর্কিত। তাই তাদেরকে প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তথ্য সংগ্রহ করে সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযান: ৬ মামলার আসামি সামাদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চাল...

image

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে তিনজন শ্রীঘরে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভি...

image

টিসিবির ডিলারশীপ নবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি: কোন কারন ছাড়াই দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগ...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়...

image

চাটমোহরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি অলিউর রহমানের মতবিনিময়

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানার নবাগত অফিসার ইনচার্জ (...

  • company_logo