• রাজনীতি

নাম সর্বস্ব বাজেট চাই না: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরিসংখ্যান নির্ভর ও নাম সর্বস্ব বাজেট দেখতে চাই না। শুক্রবার (৫ জুন) দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ টু পয়েন্ট ও: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শিরোনামে ‘ছায়া বাজেট প্রকাশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন- ব্যাংক, বিজিএমইএ বিকেএমইএ ও এফবিসিসিআইসহ আমাদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর স্টেকহোল্ডার রয়েছে- আমরা তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; সুধীজনদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; পলিসি মেকার যারা আছে তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছি; প্রত্যেকটা স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ-আলোচনা করে অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে, ভোক্তা পর্যায়ে আলোচনা করে এবং সার্ভিস প্রডিউসার ও সার্ভিস কনজুমার আমাদের এই যে দুই পক্ষ রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে- কেমন একটি বাজেট হওয়া উচিত সেই জায়গা থেকে আমাদের ছায়া বাজেটটি এখন আমাদের ছায়া বাজেট টিম থেকে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ছায়া বাজেটের টিম সেটির উত্তর আপনাদের দেবে।

তিনি বলেন, আমাদের এ টেবিলের দুই পাশে স্ক্যান করে বাজেটটি আপনারা জানতে পারবেন। আমরা যে সমতাভিত্তিক অর্থনীতি কথা অঙ্গীকার করেছি আমরা সেটা নিশ্চিত করব- যেটি হবে বৈষম্যহীন। একই সঙ্গে রাষ্ট্রের সঙ্গে জনগণের যে একটি অঙ্গীকারের সম্পর্ক সেটা আমরা নিশ্চিত করব।

এই নেতা আরও বলেন, আমরা ভোক্তাদের স্বার্থ যেমন সংরক্ষণ করার অঙ্গীকার করছি তেমনি যারা উৎপাদক রয়েছে তাদের স্বার্থ সংরক্ষণ করতে অঙ্গীকারবদ্ধ।

দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, যারা ট্যাক্স দেয়- তাদের যেভাবে ট্যাক্স দিতে আমরা উৎসাহিত করব এটি বলে যে ট্যাক্স হচ্ছে রাষ্ট্রের সঙ্গে আপনার একটি কমিটমেন্ট; আপনি রাষ্ট্রের প্রতি কীভাবে আস্থা রাখেন একই সঙ্গে এ ট্যাক্সের অর্থ দিয়ে যেভাবে রাষ্ট্রের বিভিন্ন পরিসেবা উৎপাদিত হয়; যেটি স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কার্যক্রম সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়। সেটি যেন জনগণ বান্ধব হয় ও জনগণের জন্য হয়- সেটিকেও আমরা নজরদারিতে রাখব। এ বাজেটের যে অর্থ বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়। শুধুমাত্র সংখ্যাভিত্তিক নয়, নাম সর্বস্ব সংখ্যা নির্ভর-পরিসংখ্যা নির্ভর গাল সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। প্রকাশিত বাজেটটির প্রত্যেকটি অর্থের সুফল জনগণের কাছে পৌঁছায় সেই ধরনের একটি বাজেট উপস্থাপন করবে আমাদের ছায়া বাজেট কমিটি।

মন্তব্য (০)





image

‘জাসদ ছাত্রলীগ নেতা জামায়াতের আমির হতে পারেন, কিন্তু রাশে...

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, রাজনৈতিক বাস্তবতা...

image

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা...

image

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের...

নিউজ ডেস্ক : ‎দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিব...

image

হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন রাশেদ খান

নিউজ ডেস্ক : সংসদ সদস্য হতে আওয়ামী লীগের সুবিধা নিয়েছিলেন আব্দুল হান্নান...

image

তারা নির্বাচনের আগে আমাকে হারিয়ে দিয়েছিল: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপি মহাসচিব মি...

  • company_logo