• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় কথিত মাদক সম্রাজ্ঞীর বাড়ি গুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের চন্ডিদাসদী গ্রামে কথিত মাদক ব্যবসায়ী ময়না বেগম ও তার সহযোগী আইয়ুব আলীর নির্মাণাধীন ভবন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

 এতে তাদের ঘরের মালামাল ও স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়না বেগম ও আইয়ুব আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।

 এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাদের গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে সতর্ক করা হলেও অভিযোগ রয়েছে যে তারা মাদক ব্যবসা অব্যাহত রাখেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, মাদক ব্যবসার মাধ্যমে তারা বিপুল অর্থসম্পদ অর্জন করে বহুতল ভবন নির্মাণসহ উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। তাদের কার্যকলাপের কারণে এলাকার বহু কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে অনুষ্ঠিত এক জনসমাবেশে ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে হাজারো মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। সেখানে এলাকার প্রায় ৩০০ কিশোরসহ বিপুল সংখ্যক যুবক মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সোনাখোলা গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ একত্রিত হয়ে ময়না বেগমের বাড়িতে হামলা চালায়। স্থানীয়দের দাবি, বাড়িটি মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। হামলাকারীরা ভবন ও ঘরবাড়ি ভেঙে ফেলার পর সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদের বোতল, দেশীয় অস্ত্র, ঢাল-সরকি ও বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। 

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। 

 

মন্তব্য (০)





image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

image

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক...

image

দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে ধাক্কায় অটোবাইক চালক ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে...

image

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচ...

image

কালীগঞ্জে দুই বালুর গদিতে দস্যু হামলা, ব্যবসায়ীকে পিটিয়...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীপথে ট্র...

  • company_logo