• লিড নিউজ
  • জাতীয়

‎জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা।

‎বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়।

‎এর আগে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।

‎এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানানো হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।

‎সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo