• সমগ্র বাংলা

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে কৃষকদের সুবিধার্থে নির্মিত একটি সেতু এখন স্থানীয়দের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের দীর্ঘ ১০ বছর পার হলেও সংযোগ সড়ক তৈরি না হওয়ায় সেতুটি কোনো কাজেই আসছে না। উল্টো রাস্তা না থাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়ায় কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা যায়, লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ২৪ ফুটের একটি নিটোল সেতু। অথচ সেতুর দুই প্রান্তে নেই কোনো চলাচলের রাস্তা। ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছিল। বিলের কৃষিপণ্য সহজে আনা-নেওয়ার লক্ষ্য থাকলেও এক দশকেও সেই উদ্দেশ্য সফল হয়নি। একপাশে কেবল ক্ষেতের আইল, আর অন্যপাশে একটি রাস্তা থাকলেও তা সেতু থেকে কয়েক ফুট নিচু। ফলে কোনো যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, আগে জমির আইল দিয়ে ফসল আনা-নেওয়া তুলনামূলক সহজ ছিল। কিন্তু এখন খাড়া সেতুতে মাথায় ভার নিয়ে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক সময় ৩-৪ কিলোমিটার পথ ঘুরে ফসল বাড়িতে নিতে হয়, যা খরচ ও সময় উভয়ই বাড়িয়ে দিচ্ছে।

মাকড়াইল গ্রামের  কৃষক জামান মোল্যা আক্ষেপ করে বলেন, "আগে তাও আইল দিয়ে চলাচল করা যেত। এখন এই উঁচু ব্রিজে উঠতে গিয়ে কোমর ভেঙে যাওয়ার অবস্থা। ব্রিজ হইছে ঠিকই, কিন্তু আমাগো ভোগান্তি কমেনি, বরং বাড়ছে। রাস্তা না থাকলে এই ব্রিজ দিয়ে আমরা কী করব?"

সেতুটি ব্যবহারের অনুপযোগী হওয়ার পেছনে মূলত জমির মালিকানা সংক্রান্ত জটিলতাকে দায়ী করছে সংশ্লিষ্ট বিভাগ। স্থানীয়দের দাবি, সংযোগ সড়কের জায়গাটি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় মালিকরা জমি দিতে বা মাটি কাটতে বাধা দিচ্ছেন। ফলে স্থবির হয়ে আছে সড়কের কাজ।

এ বিষয়ে নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল আলম জানান, জায়গার জটিলতার কারণেই এতদিন সংযোগ সড়কটি করা সম্ভব হয়নি। তবে বিষয়টি এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, "আমরা দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি। আশা করছি, দুইটি প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই সেখানে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হবে।"

সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই সেতুটি দ্রুত সচল করে মাকড়াইল বিলের হাজারো কৃষকের দীর্ঘদিনের ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo