• সমগ্র বাংলা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর নাঈম হাসান(২৮) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের একটি মহিলা মাদ্রাসার পেছন (শেখেরঘাট) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

নিহত নাঈম হাসান(২৮) উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচা মালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছের প্রজেক্ট দিয়ে সেখানে মাছ চাষ করতেন।

নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ জুন) রাত পৌণে ১২টার দিকে নাঈম বাড়ীর পাশের পুকুরে তার মাছের প্রজেক্ট দেখার জন্য টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসলে তিনি তার মুঠোফোনে কল দিলে ফোন কেটে দেয়। পরে আবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সকাল হলেও বাড়ীতে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি শুরু করে তার সন্ধান পায়নি পরিবার । তার পড়নে টি-শার্ট এবং শর্ট প্যান্ট পরা ছিল। বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে তার হাত-পা বাাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। নিহতের মরদেহ  ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, পুলিশ ইতিমধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।  

 

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo