• সমগ্র বাংলা

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: গত ২৫-০৫-২৬ ইং ইদে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার একই গ্রামের নিহত ১০ ও আহত ৫পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রদান করেন বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এ্যাড আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মো: আব্দুর রাকিব, বাংলাদেশ কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ: সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে নিহত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও আহত পরিবারকে ৫হাজার করে টাকা প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি স্থানীয় এমপিকে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের জন্য আলাদা বরাদ্দ প্রদান করার আহ্বান জানান। প্রতি ইদের সময় কেন দেশের সড়ক ও মহাসড়কে শ্রমিকসহ বিভিন্ন নিম্ম আয়ের যাত্রীদের কম ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হয়। কেন ইদের সময় সকল যানবাহনের টিকিট কালোবাজারে চলে যায়। যদি যানবাহনের নির্ধারিত ভাড়া সড়কে কার্যকর হতো তাহলে কম ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে বাড়ি ফিরতে হতো না। আর টাকা বাঁচাতে গিয়ে কম ভাড়া দিয়ে রডের ট্রাকে করে বাড়ি ফেরার সময় শ্রমিকদের প্রাণ হারাতে হতো না। তাই শ্রমিকদের যাতায়াতের জন্য বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে আরো নিরাপদ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo