ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে চলমান তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জেলার তাপমাত্রা কয়েকদিন ধরে উচ্চমাত্রায় থাকায় স্বস্তি খুঁজতে মানুষ ঝুঁকছেন বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় ও মৌসুমি ফলের দিকে।
বিশেষ করে শরবত, তালের শাঁস এবং ডাবের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাম্প্রতিক আবহাওয়া পূর্বাভাসেও ঠাকুরগাঁওয়ে উচ্চ তাপমাত্রা ও ভ্যাপসা গরমের পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। আজ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
শহরের বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে দেখা গেছে ডাব, তালের শাঁস ও লেবুর শরবতের অস্থায়ী দোকানে ক্রেতাদের ভিড়। দুপুরের প্রখর রোদে পথচারী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা এসব পানীয় কিনে তৃষ্ণা মেটাচ্ছেন।
বিক্রেতারা জানান, গত কয়েক দিনের তুলনায় বিক্রি প্রায় দ্বিগুণ হয়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে শরবত ও ডাবের চাহিদাও বেড়েছে। অনেক দোকানে প্রতিদিন শত শত ডাব ও তালের শাঁস বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলেন, প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে প্রাকৃতিক পানীয়ের বিকল্প নেই। তাই ডাবের পানি, তালের শাঁস ও বিভিন্ন ফলের শরবতের প্রতি আগ্রহ বাড়ছে।
আবহাওয়া অনুকূলে না থাকলে আগামী কয়েক দিনও এ চাহিদা অব্যাহত থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পাবনা প্রতিনিধি : পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গ...
নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের বামনীগ্র...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী আশ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহান...

মন্তব্য (০)