• সমগ্র বাংলা

নদীতে গোছল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে নদীতে গোছল করতে গিয়ে রায়হান মীর (৫) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।মঙ্গলবার ( ২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার আকড়া ঘাটে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মীর (৫)লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া গ্রামের জান্নাত মীরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আকড়া গ্রামের নবগঙ্গা নদীর পাড়ে শিশু রায়হানের বাড়ি। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নদীটির সমিতির ঘাটে গোছল করতে যান পাঁচ বছর বয়সী রায়হান। সকালে গোছল করতে গিয়ে শিশুটি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা নদীত ও নদীর চারিপাশে খোঁজাখুজি শুরু করেন। খোঁজখুজির এক পর্যায়ে তাকে কোন জায়গা না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্বজনেরা।ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪   ঘন্টা খোঁজাখুজির পর শিশুটির মরদেহ উদ্ধার করেন। 

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড  ইউপি সদস্য জিন্নাত বলেন, খবর পেয়ে সকালেই আমি ঘটনাস্থলে ছুটে আসি।এসেই ফায়ার সার্ভিসকে ফোন করি।ফায়ার সার্ফিসের লোক প্রথমে আসেন। দেখে ফিরে যান। পরে তারা আবার আসেন৷ তারাও অনেকটা দেরি করে ফেলেছেন। শিশুটির মরদেহ হস্তান্তর করেছেন। 

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান শিশুটির মরাদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ৪ ঘন্টা খোঁজা খোজির পর আমরা শিশুটির মরদেহ করতে। সক্ষম হয়েছি। মরদেহটি চরকোটাখোল হাফিজ মাদ্রাসায় রাখা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য এখানে উপস্থিত আছেন তাদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে।

 

মন্তব্য (০)





image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

image

পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক...

image

দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে ধাক্কায় অটোবাইক চালক ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে...

image

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচ...

image

কালীগঞ্জে দুই বালুর গদিতে দস্যু হামলা, ব্যবসায়ীকে পিটিয়...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীপথে ট্র...

  • company_logo