• সমগ্র বাংলা

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনগণকে উন্নত সেবা দিতে ট্রাফিক পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে: পুলিশ সুপার ছুফি উল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি : পাবনা জেলার ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে ট্রাফিক পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার (২ জুন) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

সভায় জেলার ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, জনসেবার মানোন্নয়ন এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার ট্রাফিক সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণকে উন্নত সেবা দিতে ট্রাফিক পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সততা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর এবং জেলা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য (০)





  • company_logo