ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের তৃতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋশি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ ৩১ মে রবিবার সকালে ওই ঘটনা ঘটে।
রহিম ঋশি ( ৩৫) জেলার পার্বতীপুরের মহতপুর গ্রামের মন্টু ঋশির ছেলে।
জানা গেছে, বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের ছোট মালগাঁও এলাকায় জনি মাস্টারের কাছে বাগান ডাকে দেওয়া বাগানে আজ রবিবার সকালে লিচু কুড়াতে গিয়েছিল ওই শিশুটি । এসময় হাতে কিছু লিচু তুলে দিয়ে তাকে পাশ্ববর্তী ভূট্রাক্ষেতে নিয়ে যায় রহিম ঋশি নামে লিচু বাগানের পাহারাদার। ধর্ষনের চেষ্টার সময় শিশুটির চিৎকার শুনতে পেয়ে ছুটে যায় স্থানীয়রা। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
বোচাগঞ্জ থানার ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, ঘটনার বিষয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযুক্ত রহিম ঋশিকে আসামি করে একটি এজাহার দায়ের করেছে। তাকে আদালতে তুলে দেওয়া হয়েছে।
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...
পাবনা প্রতিনিধিঃ পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুক...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় গরুর গাড়ীর সাথে...

মন্তব্য (০)