ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ ও দুপুরের খাবার বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার ও অর্থ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খাবার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

মন্তব্য (০)