• সমগ্র বাংলা

শার্শার উলাশী ফোরকানিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ফোরকানিয়া মাদ্রাসা ও মক্তবের উদ্যোগে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ১১টার সময় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। 

তিনি তাঁর বক্তব্যে ঈদুল আজহার শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে। নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।

তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উলাশী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর কবির'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শার জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার তৈয়বুর রহমান জাহাঙ্গীর। 

উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে অতিথিবৃন্দ ও উপস্থিত সবার মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং মাদ্রাসার উন্নয়ন ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। #

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo