ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না।
তিনি বলেন, গত নির্বাচন নিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, যাতে নির্বাচন না হয় এবং বিলম্বিত হয়। নানা ঘটনার পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
শনিবার (৩০ মে) বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চুরি করে রাজনীতি হয় না। বেহেশতের চাবি আপনাদের হাতে—এ কথা বলে বেদেদের মতো বুদবুদি খেলা দেখানো হয়েছে। সেই বুদবুদি খেলা এখন ধরা পড়েছে। কাজেই আপনাদের পক্ষে আগামী ৫০ বছরেও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার এবং উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেলসহ অনেকে।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহ...
নিউজ ডেস্কঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহ...
নিউজ ডেস্ক : দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত ...
নিউজ ডেস্ক : পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলের প্রতিষ্ঠাত...
নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয...

মন্তব্য (০)