• সমগ্র বাংলা

মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব। চান্দরা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক মাছ শিকারি অংশ নেন।

শনিবার (৩০ মে) সকাল থেকেই উৎসবস্থলে ভিড় জমান মাছ ধরার শৌখিন মানুষ ও দর্শনার্থীরা। নির্ধারিত সময়ে বাঁশির সংকেতের পর অংশগ্রহণকারীরা একযোগে পুকুরে নেমে মাছ ধরা শুরু করেন। জাল, খেয়া জালসহ বিভিন্ন দেশীয় উপকরণ ব্যবহার করে মাছ ধরার দৃশ্য দেখতে শত শত মানুষ উৎসবস্থলে উপস্থিত হন।

উৎসবকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সব বয়সী মানুষের উপস্থিতিতে এটি পরিণত হয় এক মিলনমেলায়। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, বিশিষ্ট সমাজসেবক মো. কামরুল ইসলাম,পুটাইল ইউনিয়নের জামায়াতের আমির মোঃ লাভলু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা এ ধরনের আয়োজনকে গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করা এবং নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের।

অংশগ্রহণকারী মজিবর রহমান বলেন, প্রতিযোগিতার চেয়ে আনন্দ ও পারস্পরিক সম্প্রীতিই ছিল এ উৎসবের মূল আকর্ষণ। গ্রামীণ ঐতিহ্য ও ঈদের উচ্ছ্বাসকে একসঙ্গে ধারণ করা এ মাছ ধরা উৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

কাফাটিয়া গ্ৰামের কামরুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি কার্যকর মাধ্যম।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo