• সমগ্র বাংলা

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফা সুলতানা রুমা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করছেন। তিনি ধর্মীয় নেতাদের সম্মানিত করছেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। খাল খননের মাধ্যমে কৃষিকাজের উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি ২০ কোটি মানুষকে ভালো রাখতে কাজ করে চলেছেন। এজন্য আমাদের ঐক্যবদ্ধভকবে তার পাশে থাকতে হবে। যারা পাবনা-৩ আসনে ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন। 

মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

এমপি রুমা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করলে সবাই ভালো থাকবেন। এতদিনের মতো আর যেন কোনো ভুল না হয়। আমার ফোন ২৪ ঘন্টা খোলা, যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। সুখের দিনে না পারলেও দুখের দিনে পাশে থাকবো। তারেক রহমান দলের নেতাকর্মীদের জন্য ঈদ সেলামী পাঠিয়েছেন। যেটাই হোক সেটা গ্রহণ করে তাকে সম্মানিত করবেন। এটাই নেতা, এটাই তার বৈশিষ্ট্য, তিনি তার দলের নেতাকর্মীদের ভোলেন নাই।

সকাল ১১টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু ও পার্শ্বডাঙ্গা  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক।

বক্তব্য দেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, ভিপি সেলিম রেজা, 

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি লিখন বিশ্বাস, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মাওলা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

বিকেল সাড়ে ৪টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ মিনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন। উপজেলা বিএনপির সদস্য সচিব প্রাভাষক জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হুমায়ূন কবির, কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক সরকার হুমায়ুন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার।

অসুস্থ ভাঙ্গুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল খালেক কে তারেক রহমানের ঈদ সেলামী তুলে দেন এবং তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন এমপি আরিফা সুলতানা রুমা।

সন্ধ্যা সাতটায় ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম বকুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান ও জিয়াউর রহমান জিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ফরিদপুর পৌর বিএনপির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ দায়ান মঞ্জু প্রমুখ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

image

রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুস্থ, গরিব ও অসহায় জনগণের ...

  • company_logo