• সমগ্র বাংলা

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজার ঠাঁই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের চালার নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা অসহায় তিন ভাই-বোন শাকিল, শাহনাজ ও ছোট্ট শিউলির স্থায়ী বাসস্থানের দায়িত্ব নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। প্রায় সাত বছর আগে বাবা নিখোঁজ হওয়া এবং তিন বছর আগে মা অন্যত্র চলে যাওয়ায় মাত্র ১৭-১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছিল সংসারের বিশাল বোঝা। ‎

‎মঙ্গলবার (২৬ মে) বিকেলে জেলা শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে ওই তিন ভাই-বোনের জন্য একটি নতুন ও নিরাপদ ঘরের ব্যবস্থা সম্পন্ন করার পর তিনি এই মানবিক উদ্যোগ নেন।

‎​নতুন ঘর হস্তান্তর শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংশ্লিষ্ট আবাসনটি আধুনিকায়ন করে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে তিনি আবাসনে বসবাসরত তিনশত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।‎

‎​এ সময় নারী শিক্ষার প্রসারে আবাসনের স্কুলগামী ছোট ছোট বালিকা শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল এবং আবাসনের সকল শিশু শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। পরে মন্ত্রী ওই অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি চাল বিতরণ করেন এবং বরাদ্দকৃত ঘরের সামনে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।‎

‎​আবাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল আমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo